মূল বিষয়বস্তুতে যান

নুরুল কালাম একাডেমিতে আপনাকে স্বাগতম

০১৫৭৭৩০১১৬১
আপনার তথ্য, আপনার অধিকার

গোপনীয়তা নীতি

আমরা কোন তথ্য সংগ্রহ করি, কেন করি এবং আপনি কীভাবে তা দেখতে, বদলাতে বা মুছে ফেলতে পারেন।

সর্বশেষ হালনাগাদ: ১১ অক্টোবর ২০২৬

আমরা কারা

নুরুল কালাম একাডেমি একটি অনলাইন কুরআন ও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। এই ওয়েবসাইট এবং এর মাধ্যমে আপনি যে তথ্য দেন, তার দায়িত্ব আমাদের।

আমরা কোন তথ্য সংগ্রহ করি

আপনি অ্যাকাউন্ট খুললে বা ব্যবহার করলে:

  • নাম, ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর
  • দেশ, শহর, সময় অঞ্চল ও পছন্দের ভাষা
  • শিক্ষার্থীর ক্ষেত্রে: লিঙ্গ, জন্মতারিখ, বর্তমান স্তর ও শেখার লক্ষ্য
  • শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে: অভিভাবকের নাম, ফোন ও ইমেইল
  • আপনি কোন পদ্ধতিতে লগইন করেন (Google, Facebook, Apple, মোবাইল নম্বর বা ইমেইল) এবং সেই সেবা থেকে পাওয়া নাম, ইমেইল ও প্রোফাইল ছবি

আপনি কোর্স কিনলে বা ক্লাসের জন্য আবেদন করলে:

  • অর্ডারের বিবরণ: কোর্স, মূল্য, পরিশোধের অবস্থা ও তারিখ
  • ম্যানুয়াল পেমেন্টে আপনার পাঠানো লেনদেনের তথ্য ও রসিদ
  • ফ্রি ট্রায়াল ক্লাসের আবেদনে আপনার দেওয়া তথ্য

আমরা আপনার কার্ড বা ব্যাংকের তথ্য সংরক্ষণ করি না। অনলাইন পেমেন্ট সরাসরি পেমেন্ট সেবাদাতার পাতায় হয়।

কেন এই তথ্য ব্যবহার করি

  • আপনাকে লগইন করাতে এবং আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে
  • উপযুক্ত কোর্স, শিক্ষক ও ক্লাসের সময় ঠিক করতে
  • পেমেন্ট গ্রহণ ও যাচাই করতে এবং অর্ডারের হিসাব রাখতে
  • ক্লাস, সময়সূচি বা আপনার অ্যাকাউন্ট নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে
  • অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর ক্ষেত্রে অভিভাবককে জানিয়ে রাখতে

আমরা আপনার তথ্য বিক্রি করি না এবং বিজ্ঞাপনের জন্য অন্য কাউকে দিই না।

আর কারা এই তথ্য দেখতে পায়

সাইট চালাতে আমরা কিছু বিশ্বস্ত সেবা ব্যবহার করি। তারা শুধু সেই কাজের জন্য প্রয়োজনীয় তথ্য পায়:

  • Google Firebase: লগইন যাচাইয়ের জন্য
  • Google, Facebook ও Apple: আপনি সেগুলো দিয়ে লগইন করলে
  • SSLCommerz: অনলাইন পেমেন্ট গ্রহণের জন্য
  • আমাদের হোস্টিং ও ডাটাবেস সেবাদাতা: সাইট ও তথ্য সংরক্ষণের জন্য

আইন অনুযায়ী বাধ্য হলে আমরা কর্তৃপক্ষকে তথ্য দিতে পারি।

কুকি

আমরা শুধু সাইট চালানোর জন্য প্রয়োজনীয় কুকি ব্যবহার করি: আপনাকে লগইন অবস্থায় রাখতে এবং আপনার বেছে নেওয়া ভাষা মনে রাখতে। আমরা বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি ব্যবহার করি না।

আপনার নিজের ডিভাইসে রাখা তথ্য

রুকইয়াহ সাপোর্ট পাতার অ্যাপয়েন্টমেন্ট ফর্মে আপনি যা লেখেন, তা আপনার browser-এ (localStorage) save থাকে, যাতে পাতা refresh করলে বা অন্য পাতা ঘুরে এলে আবার লিখতে না হয়। এর মধ্যে আছে:

  • নাম, বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর ও এলাকা
  • অপ্রাপ্তবয়স্কের ক্ষেত্রে অভিভাবকের নাম, সম্পর্ক ও নম্বর
  • আপনার সমস্যার বিবরণ, আগের চিকিৎসা বা রুকইয়াহ, এবং নিরাপত্তা-সংক্রান্ত প্রশ্নের উত্তরসহ স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়ে আপনার লেখা
  • পছন্দের তারিখ, সময় ও যোগাযোগের মাধ্যম

সম্মতির ঘরগুলোর টিক save হয় না; প্রতিবার নতুন করে দিতে হয়। আপনি লগইন থাকলে ফর্মটি আপনার অ্যাকাউন্টের নাম, বয়স, লিঙ্গ, নম্বর, শহর ও অভিভাবকের তথ্য দিয়ে নিজে থেকে পূরণ হয়; প্রতিটি অ্যাকাউন্টের উত্তর এবং লগইন ছাড়া দেওয়া উত্তর আলাদাভাবে রাখা হয়।

এই তথ্যের কোনো মেয়াদ নেই: আপনি নিজে মুছে না ফেলা পর্যন্ত তা ওই browser-এ থেকে যায়। একই ডিভাইস যিনিই ব্যবহার করবেন, তিনি এই উত্তরগুলো দেখতে পারবেন। ডিভাইসটি অন্য কেউ ব্যবহার করলে কাজ শেষে ফর্মের “ফর্ম মুছে ফেলুন” বোতাম চাপুন, অথবা browser-এর site data মুছে ফেলুন।

আমাদের কাছে যা পৌঁছায়: আপনি লগইন থাকলে লেখার সময়ই উত্তরগুলো আপনার অ্যাকাউন্টের একটি খসড়া হিসেবে আমাদের সার্ভারে save হয়, যাতে অন্য ডিভাইস থেকেও চালিয়ে যেতে পারেন; “ফর্ম মুছে ফেলুন” চাপলে খসড়াটি মুছে যায়। “অনুরোধ পাঠান” চাপলে-লগইন থাকুন বা না থাকুন-পুরো অনুরোধটি আমাদের কাছে আসে এবং একটি Case ID পায়। পাঠানো অনুরোধ শুধু আমাদের প্রশাসকেরা দেখতে পারেন, এবং প্রতিবার দেখা audit log-এ লেখা থাকে। লগইন থাকলে আপনি “আমার রুকইয়াহ booking” পাতায় নিজের অনুরোধের তালিকা দেখতে পারেন। পাঠানো অনুরোধ ও খসড়া কতদিন রাখা হবে, তা এখনো নির্ধারিত হয়নি; নির্ধারিত হলে এখানে লেখা হবে।

কতদিন রাখি ও কীভাবে সুরক্ষিত রাখি

আপনার অ্যাকাউন্ট যতদিন চালু থাকে, ততদিন আমরা আপনার তথ্য রাখি। আপনি অ্যাকাউন্ট মুছে ফেলতে বললে আমরা তা মুছে ফেলি, শুধু আইন অনুযায়ী যে পেমেন্টের হিসাব রাখা বাধ্যতামূলক তা ছাড়া।

সাইটের সব যোগাযোগ এনক্রিপ্টেড (HTTPS)। আমরা কোনো পাসওয়ার্ড নিজেরা সংরক্ষণ করি না, এবং শুধু প্রয়োজনীয় কর্মীরাই আপনার তথ্য দেখতে পারেন।

শিশুদের তথ্য

অনেক শিক্ষার্থীই শিশু। ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীর অ্যাকাউন্টে একজন অভিভাবকের তথ্য দিতে হয়, এবং অভিভাবক যেকোনো সময় শিশুর তথ্য দেখতে, বদলাতে বা মুছে ফেলতে বলতে পারেন।

আপনার অধিকার

  • আপনার কোন তথ্য আমাদের কাছে আছে তা জানতে চাওয়া
  • ভুল তথ্য ঠিক করা: বেশিরভাগই আপনি নিজের প্রোফাইল পাতা থেকে করতে পারেন
  • আপনার অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলতে বলা

কীভাবে মুছে ফেলতে বলবেন, তা তথ্য মুছে ফেলার নির্দেশনা পাতায় লেখা আছে।

এই নীতির পরিবর্তন

এই নীতি বদলালে আমরা এই পাতা হালনাগাদ করব এবং উপরের তারিখ বদলে দেব। বড় কোনো পরিবর্তন হলে অ্যাকাউন্টধারীদের ইমেইলে জানাব।

প্রশ্ন বা অনুরোধ আছে?

আপনার তথ্য নিয়ে যেকোনো প্রশ্ন বা অনুরোধের জন্য আমাদের ইমেইল করুন:

nurulqalamacademy@gmail.comতথ্য মুছে ফেলার নির্দেশনা দেখুন